দেশের নিজস্ব সম্পদে নির্মিত পদ্মা সেতু নতুন বাংলাদেশের প্রতীকঃ পর্তুগালে পররাষ্ট্রমন্ত্রী

শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
ছবিঃ শুভ বার্তা

পর্তুগালে সফরত অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আব্দুল মোমেন বলেছেন যে- “দেশের নিজস্ব সম্পদে নির্মিত সদ্য উদ্বোধন হওয়া পদ্মা সেতু নতুন বাংলাদেশের প্রতীক, যা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জনে সক্ষম।”

উল্লেখ্য যে- পর্তুগাল ও কেনিয়ার যৌথ আয়োজনে চলমান দ্বিতীয় জাতিসঙ্ঘ মহাসাগর সম্মেলন ২০২২-এর সাইডলাইনে শুক্রবার লিসবনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী মিঃ ড. জোয়াও গোমেস ক্রাভিনহোর সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. মোমেন এসব কথা বলেন। এটি ছিল পররাষ্ট্র পর্যায়ে দুই দেশের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।

এসময় মিঃ ড. জোয়াও গোমেস ক্রাভিনহো-কে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে অবহিত করেন ড. মোমেন।

এ সময় পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে তার সরকারের ইচ্ছা প্রকাশ করেন। তিনি পর্তুগালে বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের পর্তুগিজ অর্থনীতিতে অবদানের প্রশংসা করার পাশাপাশি পরামর্শ অনুযায়ী কাজ করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *