আগামী ১৭ জুলাই পর্তুগাল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
ছবিঃ শুভ বার্তা

পুরো বিশ্বব্যাপী কোভিড-১৯ এর ভয়াবহ সংক্রমণ এবং পর্তুগাল বিএনপির সিনিয়র ও দায়িত্বশীল নেতৃবৃন্দরা লন্ডনে অবস্থানের কারণে বিগত দু’বছরেরও কিছু বেশী সময় ধরে পর্তুগাল বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেই কোন কর্মী সম্মেলন কিংবা সঠিক উদ্যোগ।

লন্ডনস্থ পর্তুগাল বিএনপির দায়িত্বশীল সম্মানীত নেতৃবৃন্দদের এবারের সঠিক উদ্যোগ গ্রহণ ও সময়োপযোগী সিদ্ধান্তের জন্য খুব শীঘ্রই অর্থাৎ আগামী ১৭ই জুলাই ২০২২ইং রোজ রোববার পর্তুগাল বিএনপির কর্মী সম্মেলন, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বিষয়ে মুঠোফোনে “দৈনিক শুভ বার্তাকে” পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ তালুকদার জানিয়েছেন যে- “দীর্ঘদিন পর আগামী ১৭ই জুলাই ২০২২ইং রোজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্তুগাল বিএনপির কর্মী সভা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতও করা হবে ঐ দিন। এছাড়াও পর্তুগাল বিএনপির নতুন-পুরাতন সকল নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে অনুষ্ঠিত হবে এক মতবিনিময় ও আলোচনা সভা।”

জনাব ইউসুফ তালুকদার আরো জানিয়েছেন যে- “আর ঐ মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপ বিএনপির সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ আব্দুল মালেক-সহ ইউরোপ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। আর ঐ কর্মী সভা উপলক্ষে লন্ডনস্থ আমরা পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দরা আগামী ১৪ই জুলাই ২০২২ইং রোজ বৃহস্পতিবার থেকে পর্তুগালে অবস্থান করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরো জানিয়েছেন যে- “আমরা ১৪ জুলাই পর্তুগালে এসে নতুন কর্মী সংগ্রহে ক্যাম্পেইনিং শুরু করবো। তারপর ১৭ জুলাই ২০২২ইং রোজ রোববার চূড়ান্তভাবে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আর ঐ দিন পর্তুগাল বিএনপিকে নতুন করে পূণঃগঠিত ও সুসংগঠিত করতে একটি আহবায়ক কমিটিও গঠন করা হবে। আর ঐ আহবায়ক কমিটি পরবর্তী ৯০ দিনের মধ্যে দলের সবচেয়ে মেধাবী, ত্যাগী, কর্মী, সংগ্রামী ও যোগ্য নেতা-কর্মীদের সমন্বয়ে একটি স্থায়ী, দীর্ঘমেয়াদী ও শক্তিশালী কার্যকরী কমিটি ঘোষণা করবেন। আমরা চাই পর্তুগাল বিএনপি নতুন কর্মী সম্মেলন ও নতুনভাবে সুসংগঠিত হবার মাধ্যমে পুরো ইউরোপের মধ্যে যেন সবচেয়ে শক্তিশালী কার্যকরী একটি কমিটিতে রূপ নেয়। আর এজন্য আমরা সকলের সর্বাত্মক দোয়া, সমর্থন ও সহযোগীতা আশা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *