আগামীকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ফের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত
গতকাল ১৮ মার্চ ২০২২ইং রোজ শুক্রবার দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ওয়ানডে ম্যাচে ৩৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। আগামীকাল ২০ মার্চ রোজ রোববার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আবারো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের লক্ষ্য হচ্ছে আগামীকালকের ম্যাচে জয়লাভ করে সিরিজটি নিজেদের করে নেওয়া। অপরদিকে দক্ষিণ আফ্রিকা মরিয়া হয়ে উঠেছে আগামীকালকের ম্যাচটি নিয়ে। তারা যেকোন ভাবে আগামীকালকের ম্যাচে জিতে সিরিজে সমতা নিয়ে আসতে চায়। তো দেখা যাক, আগামীকালকের ম্যাচে শেষ হাসি কে হাসেন?

