সিলেটের শাবিপ্রবি’তে শিক্ষককে ফেনসিডিল দিতে যাওয়ার সময় ২ গার্ড আটক

শুভ বার্তা ডেস্কঃ-
২৫ জানুয়ারী ২০২২ইং, সময়ঃ ০৩:০৮ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে ফেনসিডিলসহ জাহিদুর রহমান নামে এক যুবক আটক হয়েছে। সোমবার রাত ১১টার দিকে ফেনসিডিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটকের পর জাহিদ নিজেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশের গেস্ট হাউসের সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দেন।

আটক জাহিদ যমুনা স্টার সেইভ গার্ড সার্ভিস লিমিটেডের আইডি কার্ড বহন করছেন। আটক জাহিদ দেশের গণমাধ্যমকে জানান যে- “ওখানকার এক শিক্ষক অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার আমাকে এক লোককে দেখিয়ে পাঠান, উনার কাছ থেকে ঐ স্যারের জন্য একটি ওষুধ নিয়ে আসতে। ঐ শিক্ষকের কথামতো আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছ থেকে অপর লোকের দেওয়া ওষুধ নিয়ে আসি। এটি ফেনসিডিল কিনা তা আমি জানতাম না। আমি এর বাইরে আর কিছুই জানি না। ”

তখন আন্দোলনরত শিক্ষার্থীরা জানান যে- ” এরপর আমরা জাহিদকে গেস্ট হাউসে নিয়ে যাই যেন সে ঐ শিক্ষককে চিহ্নিত করতে পারে। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পুলিশ ও শিক্ষার্থীরা জাহিদকে নিয়ে গেলে ঐ শিক্ষককে পাওয়া যায়নি। তখন ‘ম’ দিয়ে নাম বললে শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষকের নাম বলেন। এরমধ্যে থেকে ‘মাজহারুল’ নামটি সে চিহ্নিত করে। পরে ছবি দেখে জাহিদ অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারকে শনাক্ত করেন। পরে পুলিশ জব্দ তালিকা করে জাহিদুর রহমান ও তার সহযোগী আরেক গার্ডকে আটক করে নিয়ে যান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *