“পর্তুগীজ সোস্যালিস্ট পার্টি” পিএস ই হচ্ছে পর্তুগালের গণতন্ত্রের প্রতিষ্ঠাতাঃ রানা তাসলিম উদ্দিন

শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
১৪ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২০:৩৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা

 

গত ১২ই ফেব্রুয়ারী ২০২২ইং রোজ শনিবার রাত আনুমানিক ৯.০০ ঘটিকার সময় পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত এলাকা ‘রুয়াদা বেনফরমসোর’ একটি রেষ্টুরেন্টে “পর্তুগীজ সোস্যালিস্ট পার্টি” পিএস এর সাথে ছিল পর্তুগালে বসবাসরত বাংলাদেশ তথা এশিয়ান কমিউনিটির এক মত বিনিময় ও আলোচনা সভা।

উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পর্তুগাল সোস্যালিস্ট পার্টি নেতা ও এশিয়ান কমিউনিটি ব্যক্তিত্ব জনাব রানা তাসলিম উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি জনাব রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক জনাব রাসেল আহাম্মেদ এবং “দৈনিক শুভ বার্তা” এর সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন সহ পর্তুগালে বসবাসরত বাংলাদেশ তথা এশিয়ান কমিউনিটির অনেক সিনিয়র ও গণ্য-মান্য ব্যক্তিবর্গ।

উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় জনাব রানা তাসলিম উদ্দিন সাহেবের দেওয়া বক্তব্যটির সার-সংক্ষেপ আপনাদের জন্য তুলে ধরা হলোঃ-

“আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই মত বিনিময় ও আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। “পর্তুগীজ সোস্যালিস্ট পার্টি” পিএস এই নিয়ে টানা তিনবার সরকার গঠন করতে যাচ্ছে। যা সবার জন্য অত্যন্ত সুখবর, বিশেষ করে ইমিগ্রান্টদের জন্য। কেননা পিএস এর সরকার-ই হচ্ছে পর্তুগালের ইমিগ্রান্টদের জন্য সবচেয়ে বেশী বন্ধুসুলভ ও আপন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একনায়কতন্ত্রের পতন ঘটিয়ে এই পিএস-ই পর্তুগালে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আর আজও এই পিএস-ই গণতন্ত্রকে সবচেয়ে বেশী সম্মান ও মর্যাদা দিয়ে আসছে, যার জন্য এই মধ্যবর্তী নির্বাচন। গণতন্ত্র ও সঠিক রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ মর্যাদা দিতে গিয়েই পিএস এই মধ্যবর্তী নির্বাচনকে হাসিমুখে মেনে নিয়েছিল এবং তার সঠিক মূল্যায়নও পিএস পেয়েছে দেশ ও জাতির কাছ থেকে।

পিএস সামনের দিনগুলোতে দেশ ও জাতির জন্য আরো নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যেতে আগ্রহী। আর আমরা অর্থাৎ পুরো এশিয়ান কমিউনিটিও পিএস এর সাথে একাত্ম হয়ে এই উন্নয়নমূলক কাজে নিজেদেরকে পুরোপুরিভাবে সপে দিতে চাই। আমরা আগামীতে লিসবনের প্রতিটি কাউন্সিলে পিএস এর হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং প্রতিটি অঞ্চলের উন্নয়নমূলক কাজে নিজেদেরকে আরো বেশী করে নিয়োজিত করতে চাই।

আমি পর্তুগীজ সোস্যালিস্ট পার্টির সিনিয়র ও দায়িত্বশীলদের সাথে কথা বলবো-যাতে করে আগামীতে পর্তুগীজ পাসপোর্টধারীদের সাথে সাথে আমাদের রেসিডেন্সধারীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং পিএস এর হয়ে তারাও যেন সবধরনের দায়িত্ব পালন করে যেতে পারেন। আমি চাই ভবিষ্যতে আপনাদের মধ্য থেকে এমন কেউ উঠে আসবেন যিনি এই কমিউনিটিকে আমার চেয়েও ভালো সেবা দিয়ে যেতে পারবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *