আজ শপথ বাক্য পাঠ করলেন কানাইঘাট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
১৪ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৩০ মিনিট
ছবিঃ শুভ বার্তা
বাংলাদেশে পঞ্চম ধাপে গত ০৫ জানুয়ারী ২০২২ইং সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছিল ইউনিয়ন পরিষদ অর্থাৎ ইউপি নির্বাচন। আর ঐ নির্বাচনে যারা চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছিলেন আজ ১৪ই ফেব্রুয়ারী ২০২২ইং রোজ সোমবার তারা চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করেন।
আজ ১৪ই ফেব্রুয়ারী রোজ সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা আনুমানিক ৩.৩০ মিনিটের সময় জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কানাইঘাট উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ ঐ শপথ বাক্য পাঠ করেন।
“শপথ বাক্য পাঠ” শেষে চেয়ারম্যানগণ গণমাধ্যমকে জানিয়েছেন যে- ” তারা নির্বাচনের আগে নিজ নিজ নির্বাচনী এলাকার মানুষদের সাথে যে উন্নয়নের ওয়াদা করেছিলেন এবার তারা ধীরে ধীরে সে ওয়াদা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। আর তার জন্য তারা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার মানুষদের সর্বোচ্চ ও সর্বাত্মক সমর্থন, সহযোগীতা ও দোয়া আশা করেন।”

