শেরপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩জন নিহত !!!

শুভ বার্তা নিউজ ডেস্কঃ-
তারিখঃ- ১৩ জানুয়ারী ২০২৩ইং
ছবিঃ সংগৃহীত

আজ ১৩ জানুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার রাতে শেরপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। উল্লেখ্য যে- শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকার রফিক মিয়া (৪৫), তার ছেলে রাব্বী (১৪)। হাসপাতাল সূত্রে জানা যায় যে- “দুর্ঘটনায় হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর আরো দু’জনের মৃত্যু হয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি জনাব বশির আহমেদ বাদল দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো তিনজন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *