আন্দোলনের মধ্য দিয়ে এ দানব সরকারকে পরাজিত করবঃ মির্জা ফখরুল
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ১৪ জানুয়ারী ২০২৩ইং রোজ শনিবার।
ছবিঃ ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “অগণতান্ত্রিক অবৈধ বর্তমান এ সরকারকে আমরা সরাবই। আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই মিলে এ দানব সরকারকে পরাজিত করবই ইনশাআল্লাহ।”
তিনি আরো বলেছেন যে- “আমরা যে যুদ্ধে নেমেছি তাতে আমরা জয়ী হবই হব ইনশাআল্লাহ। আন্দোলনের মধ্য দিয়ে এ দানব সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ।”
জনাব ফখরুল আরো বলেছেন যে- “আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনো জেলে আটক রয়েছেন। কিন্তু কারো মুখে ক্লান্তি, হতাশা দেখিনি। দেখেছি সকলকে উজ্জীবিত। যতই নির্যাতন আসুক, যতই নিপীড়ন আসুক, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করব এবং একটি পরিপূর্ণ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করবই করব ইনশাআল্লাহ।”
১৪ জানুয়ারী ২০২৩ইং রোজ শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

