বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয়ঃ মির্জা ফখরুল
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ১৩ জানুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার
ছবিঃ ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “সম্প্রতি সরকার আরেক দফা বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন। আমরা বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরো বলেছেন যে- “বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয় বলেই জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন। বিদ্যুতের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত গণবিরোধী এবং অবিবেচনাপ্রসূত।”
জনাব ফখরুল আরো বলেছেন যে- “প্রতিমাসে দাম সমন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে, যা জনগণের সাথে খুচরা চালাকি। সরকারের সকল ব্যর্থতা, দুর্নীতি, ভ্রান্ত নীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সকল দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে এখন নাভিশ্বাস উঠেছে। এ গণবিরোধী সরকার আর বেশী দিন অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। এবার দেশের জনগণ নিজেরাই এ সরকারকে তাড়াবার জন্য ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছেন।”
১৩ জানুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

