১লা জানুয়ারী থেকে পর্তুগালের নূন্যতম বেতন ৭০৫ ইউরো নির্ধারণ
শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
২৫ জানুয়ারী ২০২২ইং, সময়ঃ ২০:৩৭ মিনিট
ছবিঃ শুভ বার্তা
ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও কর্মব্যস্ত দেশ পর্তুগালে সরকারের পক্ষ থেকে ২০২২ সালের ১লা জানুয়ারী থেকে দেশের সকল শ্রমিক-কর্মচারীদের নূন্যতম বেতন ৭০৫ ইউরো নির্ধারণ করা হয়েছে। গত বছর অর্থাৎ ২০২১ সালে নূন্যতম বেতন নির্ধারিত ছিল ৬৬৫ ইউরো, যা এবার বর্ধিত করে ৭০৫ ইউরো করা হয়েছে।
সপ্তাহে ৫ দিন ৮ ঘন্টা করে মোট ৪০ ঘন্টা কাজ করলে সরকারী নিয়ম অনুযায়ী যেকোন শ্রমিক বা কর্মকর্তা-কর্মচারীকে নূন্যতম বেতন হিসেবে এই পরিমাণ অর্থ পে করতে হবে। এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” একাউন্টেন্ট অর্থাৎ কন্তাবিলাস্তা মিঃ আব্দুল্লাহ জানিয়েছেন যে- ” ১লা জানুয়ারী থেকে পর্তুগালের সকল শ্রমিক-কর্মচারীদের নূন্যতম বেতন ৭০৫ ইউরো সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। তবে এ বেতনের জন্য যেকোন শ্রমিক বা কর্মচারীকে সাপ্তাহিক কমপক্ষে ৪০ ঘন্টা কাজ করতে হবে। ”
নূন্যতম বেতন নির্ধারণ প্রসঙ্গে পর্তুগালের ব্যস্ততম ও জনপ্রিয় একাউন্টেন্ট অর্থাৎ কন্তাবিলাস্তা লিজিয়া ফারনান্দেজ “দৈনিক শুভ বার্তাকে” জানিয়েছেন যে- ” পর্তুগালের সুশীল সমাজ ও আধুনিক অর্থনীতিবিদরা চেয়েছিলেন এবারে দেশের শ্রমিক-কর্মচারীদের নূন্যতম বেতন-ভাতাদি যেন ৮৫০ ইউরোর উপরে নির্ধারিত হয়। কিন্তু না!! কোভিড-১৯ সিচুয়েশন আর অর্থনৈতিক মন্দার জন্য তা আর হয়ে উঠেনি। প্রতি বছরের মতো এবারও পূর্বের নূন্যতম বেতনের সাথে আরো ৪০ ইউরো যোগ করে অর্থাৎ ২০২২ সালে ১লা জানুয়ারী থেকে শ্রমিক-কর্মচারীদের নূন্যতম বেতন ৭০৫ ইউরো নির্ধারণ করা হয়েছে।”

