বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তিঃ পিছিয়ে গেল ভারত !!
শুভ বার্তা অনলাইন ডেস্কঃ-
ছবিঃ শুভ বার্তা
সম্প্রতি ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল জনতা পার্টি অর্থাৎ বিজেপির দু’জন নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে টিভি টক-শো-তে কটূক্তি করেন। এরপর মুহূর্তেই এর প্রতিবাদে পুরো বিশ্বের মুসলমানেরা ফুঁসে উঠেন। বিশেষ করে আরব বিশ্বের হর্তাকর্তারা সহ ওখানকার সাধারণ মানুষেরা এর প্রতিবাদে বেশ স্বোচ্ছার হয়ে উঠেন।
একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় যে- ভারতের এই বিজেপি সরকার ২০১৪ সালে ভারতের ক্ষমতায় আসার পর থেকেই ওখানকার সংখ্যালঘু মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে। কিন্তু তখন বিশ্বের অন্যান্য দেশের মুসলমানেরা এর প্রতিবাদ করলেও আরব বিশ্বের হর্তাকর্তারা কিংবা সাধারণ মানুষকে এবারের মতো এতোটা ভারত বিরোধী কিংবা প্রতিবাদী হতে দেখা যায়নি।
তো এবারে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব কেন ভারতের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠলেন? আর ভারত-ই বা কেন এ বিষয়ে কোন প্রতিবাদ না করে খুব সহজে নতি স্বীকার করে নিচ্ছে?? -এর পেছনে অনেক গুলো কারণ থাকলেও ২/৩ টি কারণ তো খুবই উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে। তো আসুন খুবই সংক্ষেপে জানার চেষ্টা করি কি সেই কারণ গুলোঃ-
=> পুরো বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের দু’নয়নের মণি হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)। ইতিহাস স্বাক্ষী, পুরো বিশ্বে যখন যেখানে মহান আল্লাহর প্রিয় হাবিব ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কেউ কোনভাবে অপমান বা কটূক্তি করেছেন কিংবা করার চেষ্টা করেছেন, তখন সাথে সাথেই মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপ-সহ পুরো বিশ্বের মুসলমানেরা তার প্রতিবাদ করেছেন। এবারো তার ব্যতিক্রম হয়নি। আর সে কারণেই দাম্ভিক ভারতের এমন পিছিয়ে যাওয়া।
=> এবার ভারতে দ্বীনের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে যারা কটূক্তি করেছিলেন, ওনাদের টিভি টক-শোর ভিডিওটি সাথে সাথেই আরব বিশ্ব-সহ পুরো পৃথিবীর বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা খুব সহজেই নজরে আসে আরব বিশ্ব অর্থাৎ মধ্যপ্রাচ্যের শাসক গোষ্ঠী ও সাধারণ মানুষের। আর যার কারণে আরব বিশ্বের মোড়লদের চাপের মুখে সিংহ ভাগই নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসে ভারত। এবং
=> আরো যে কারণটির জন্য এ বিষয়ে ভারত ক্ষমা চেয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে- তা হলো বিশ্বজুড়ে ভারতীয় পণ্য বয়কটের হুমকি। কোভিড-১৯ এর ভয়াবহ সংক্রমণের পর এমনিতেই ভারতের অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। তার উপর যদি এখন আবার পুরো বর্হিবিশ্বে ভারতীয় পণ্য বয়কট করা হয়, তাহলে অর্থনীতির যে কি দশা হবে, সেটা ভেবেই ভারত এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।
পৃথিবীর সব মানুষের মধ্যেই ভুল-ভ্রান্তি রয়েছে। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ই হচ্ছেন পৃথিবীর একমাত্র মহামানব- যিনি সকল দোষ-ক্রুটি ও ভুল-ভ্রান্তির উপরে। আর যুগে যুগে যারাই এই মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি কিংবা অপমানিত করে নিচে নামানোর চেষ্টা করেছেন, ইতিহাস স্বাক্ষী – বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ততোই আরো সম্মানীত হয়েছেন। আর ওরা ততোই ইতিহাসে নিকৃষ্ট ও অপমানিত হয়েছে।
লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

