সি‌লেট-৬ আস‌নের সা‌বেক সাংসদ সদস্য জনাব ড. সৈয়দ মকবুল হো‌সেনের ইন্তেকাল !!!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
১৬ মার্চ ২০২২ইং, সময়ঃ ১৯:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

আজ ১৬ মার্চ ২০২২ইং রোজ বুধবার বাংলাদেশ টাইম রাত আনুমানিক ৯:৪৫ মি‌নি‌টের সময় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল হয়েছে সি‌লেট-৬ (গোলাপগঞ্জ-‌বিয়ানীবাজার) আস‌নের সা‌বেক সাংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, অত্যন্ত জ্ঞানী-গুণী, মার্জিত ও অমায়িক এবং সর্বজন সুপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব ড. সৈয়দ মকবুল হো‌সেন ওরপে লিচু মিয়া সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

জনাব ড. সৈয়দ মকবুল হো‌সেন সাহেবের মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়েছেন ওনার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ ও সুধীমহল। এরই মধ্যে অনেকে দেশ-বিদেশ হতে ফোনে ও সরাসরি জনাব ড. সৈয়দ মকবুল হো‌সেন সাহেবের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।

জনাব ড. সৈয়দ মকবুল হো‌সেন সাহেবের পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- দীর্ঘদিন যাবত জনাব ড. সৈয়দ মকবুল হো‌সেন সাহেব বার্ধক্যজনিত ও অন্যান্য রোগে ভুগছিলেন। গত কয়েক দিন যাবত ওনার স্বাস্থ্যগত অবস্থা খুব একটা ভালো ছিল না। আজ বাংলাদেশ টাইম রাত আনুমানিক ৯:৪৫ মি‌নি‌টের সময় ওনার ইন্তেকাল হয়। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *