বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া হার্ট অ্যাটাক করেছেনঃ মির্জা ফখরুল

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
১১ জুন ২০২২ইং, সময়ঃ ২২:৫২ মিনিট
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন যে- “বিএনপির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হার্ট অ্যাটাক করেছেন।”

জনাব মির্জা ফখরুল ইসলাম আরো বলেছেন যে- “গতকাল রাতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করার পর উনার আরেকটি উপসর্গ দেখা দেয়। উনার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর চিকিৎসকরা তার এনজিওগ্রাম করেন। এতে তার হার্টে ব্লক ধরা পড়ে।”

তিনি আরো বলেছেন যে- “তখন চিকিৎসকরা সফলভাবে সেখানে রিং বসান। চিকিৎসকরা আশা করছেন, তিনি হৃদরোগ থেকে মুক্তি পাবেন। এই মুহূর্তে নেত্রী বিভিন্ন শারীরিক রোগে গুরুতর ভাবে অসুস্থ রয়েছেন। ওনাকে যত দ্রুত সম্ভব বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা প্রদান করতে হবে। কিন্তু এই সরকার কিছুতেই সেই সুযোগ দিচ্ছেন না।”

শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *