অবশেষে না ফেরার দেশে চলে গেলেন পর্তুগাল প্রবাসী যুবক রাজু!!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
১১ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ১৯:৩০ মিনিট
ছবিঃ সংগৃহীত

গত সপ্তাহে অর্থাৎ গত ৬ই এপ্রিল ২০২২ইং রোজ বুধবার সিলেটের হরিপুরে সিলেট থেকে কানাইঘাট গামী একটি গেইট লক বাসের সাথে একটি সিএনজি ও একটি মটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। আর তাতে মুহূর্তেই ঘটে যায় মারাত্মক ও ইতিহাসের ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নিহত হন ৫ জন এবং আরো বেশ কয়েকজন গুরুতর ভাবে আহত হন। গুরুতর আহতদের মধ্যে ছিলেন ছুটিতে থাকা পর্তুগাল প্রবাসী টগবগে যুবক মিঃ তারেক রাজুও।

মিঃ তারেক রাজুকে তাৎক্ষণিক ভাবে ভর্তি করা হয়েছিল “সিলেট ইবনে সিনা” হাসপাতালে। দিনে দিনে রাজুর স্বাস্থ্যগত অবস্থা আরো অবনতির দিকে গেলে আজ ১১ই এপ্রিল ২০২২ইং রোজ সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাবার ব্যবস্থা করা হয়। ঢাকায় যাত্রা পথে মিঃ তারেক রাজুর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে এবং একসময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

টগবগে যুবক তারেক রাজুর মৃত্যুর সংবাদে একেবারেই ভেঙে পড়েছেন দেশ-বিদেশে অবস্থানরত ওনার বন্ধু-বান্ধব, পরিচিত জন সহ ওনার বাবা-মা, ভাই-বোন, পরিবার-পরিজন ও আত্মীয় স্বজন সবাই। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে অনেকেই ফোনে ও সরাসরি শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

মিঃ তারেক রাজু ছিলেন সদা হাদ্যজ্বল এক মিশুক যুবক। ওনার মৃত্যুতে সবাই খুবই শোকাহত হয়ে পড়েছেন। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীনের যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *