২০ বছর ধরে চালকের ছদ্মবেশে পালিয়ে থাকা আসামী গ্রেফতার!!

শুভ বার্তা ডেস্কঃ-
০৪ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২২:৩৭ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

২০ বছর ধরে চালকের ছদ্মবেশে পালিয়ে থাকা এক আসামীকে গ্রেফতার করেছেন র‍্যাব। চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী ‘জানে আলম’ হত্যা মামলার ২০ বছর ধরে চালকের ছদ্মবেশে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার মহানগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন (৫০) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে। র‌্যাব জানান যে- “২০০২ সালের ৩০ মার্চ সকালে আদালতে সাক্ষী দেয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী ব্যবসায়ী জানে আলমকে (৪৮) তার এক বছরের শিশুর সামনে নির্মম ও নৃশংসভাবে প্রথমে লাঠিসোটা, দেশীয় ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার জন্য গুলি করে হত্যা করে। এই ঘটনায় নিহতের বড় ছেলে মো: তজবিরুল আলম চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় জসিম উদ্দিন ছিলেন অন্যতম প্রধান আসামী।

২০০২ সালের ৩০ মার্চ ব্যবসায়ী জানে আলম হত্যায় মামলার ঘটনায় আদালত ২০০৭ সালের ২৪ জুলাই রায় ঘোষণা করেন। উক্ত রায়ে ১২ জনকে ফাঁসি এবং আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। পরে উক্ত রায়ের আসামিরা আপিল করলে সুপ্রিম কোর্ট জসিম উদ্দিনসহ মোট ১০ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত ও দুজনকে যাবজ্জীবন এবং বাকিদের খালাস দেন। এরপর থেকেই জসিম উদ্দিন বিভিন্ন ভাবে ছদ্মবেশ ধারণ করে ছিলেন। সর্বশেষ তিনি ট্রাক চালকের বেশ ধারণ করেছিলেন। এখন দ্রুতই ওর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *