পদ্মা সেতু উদ্বোধনের পরদিন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবেঃ ওবায়দুল কাদের
শুভ বার্তা ডেস্কঃ-
০৮ জুন ২০২২ইং, সময়ঃ ২৩:২০ মিনিট
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “পদ্মা সেতু উদ্বোধনের পরদিন অর্থাৎ আগামী ২৬ জুন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ”
জনাব ওবায়দুল কাদের আরো বলেছেন যে- “মনে রাখবেন যে ২৫ তারিখে কোনো গাড়ি পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে না। ২৬ তারিখ সকাল ৬টা থেকে টোল দিয়ে পদ্মা সেতুতে যান চলাচল করতে পারবে।”
তিনি আরো বলেছেন যে- “আগের দিন কিছু সময়ের জন্য হয়তো খোলাও হতে পারে। সেটা এখনো নিশ্চিত না। পায়ে হেঁটে হয়তো যাতায়াত করতে পারবে। এটার জন্য সময়সীমা দেয়া হবে। সে চিন্তাভাবনা চলছে। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে অনেকে ষড়যন্ত্র করছে। এমনকি উদ্বোধনের দিন একটা ঘটনা ঘটানোর জন্য অনেকে কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে। কিন্তু তারা কিছুতেই সফল হতে পারবেনা। ”
০৮ জুন রোজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

