বিয়ানীবাজার পরিবার অব পর্তুগাল এর বনভোজন সুসম্পন্ন
শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
০২ ফেব্রুয়ারী ২০২২ইং,সময়ঃ ০২:৫৯ মিনিট
ছবিঃ শুভ বার্তা
গত ৩০শে জানুয়ারী ২০২২ইং রোজ রোববার “বিয়ানীবাজার পরিবার অব পর্তুগাল” এর বনভোজন সুসম্পন্ন করা হয়েছে। রোববার সকাল আনুমানিক ৯.০০ ঘটিকার সময় পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত রুয়াদা বেনফেরমসো এলাকাতে জড়ো হতে থাকেন বিয়ানীবাজার পরিবার অব পর্তুগালের সম্মানীত সদস্যবৃন্দরা।
এরপর সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় “বিয়ানীবাজার পরিবার অব পর্তুগাল” এর সদস্যরা পর্তুগালের অন্যতম ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থান কোস্টা-কাভারিকার উদ্দেশ্যে লিসবন ছেড়ে যান। দুপুর আনুমানিক ১২.০০ টার দিকে বনভোজন টিম তাদের গন্তব্যে অর্থাৎ কোস্টা-কাভারিকাতে গিয়ে পৌঁছান। সারাদিন ভ্রমণ, খাওয়া-দাওয়া ও সুন্দর সুন্দর মনোরম লোকেশনে ছবি-ভিডিও উঠিয়ে বিকেল আনুমানিক ৬.০০ টার দিকে পূণরায় লিসবনের উদ্দেশ্যে কোস্টা-কাভারিকা ছেড়ে আসেন। রাত আনুমানিক ৭.৪৫ মিনিটের সময় বনভোজন টিম তাদের নিজ আবাসস্থল লিসবনে এসে পৌঁছান।
এ বনভোজন বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” জনাব মাসুম আহমদ আজিজ জানিয়েছেন যে- ” আসলে সারাক্ষণ কর্মব্যস্ত থাকার কারণে এলাকার ভাই-বন্ধুদের সাথে একদমই দেখা-সাক্ষাৎ হয় না কিংবা কোথাও ভেড়াতেও যাওয়া হয় না। আর তাই সবাই কষ্ট করে এ সময়টুকু বের করে এই ক্ষুদ্র আয়োজন। সত্যি বলতে কি!! অনেক অনেক ভালো লেগেছে সবাইকে কিছু সময়ের জন্য হলেও কাছে পেয়ে।”
বনভোজন প্রসঙ্গে এর অন্যতম উদ্যেক্তা জনাব সাব্বির আহমদ “দৈনিক শুভ বার্তাকে” জানিয়েছেন যে- ” সত্যি বলতে কি, অনেক দিন পর সবাইকে একসাথে পেয়ে অনেক অনেক ভালো লেগেছে। আসলে সবসময় কাজ নিয়ে এতো ব্যস্ত না হয়ে মাঝে মধ্যে এরকম গেট-টুগেদার করাটা উচিত। তাতে অন্তত সবার সাথে দেখা-সাক্ষাৎও হয়-আর মন-মানসিকতাটাও ফুরফুরে ও উৎফুল্ল থাকে। ধন্যবাদ সবাইকে, সেই সাথে ধন্যবাদ দৈনিক শুভ বার্তাকেও।”

