মাননীয় প্রধানমন্ত্রী মিঃ অ্যান্তোনিও কস্তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা
শুভ বার্তা অনলাইন ডেস্কঃ-
০১ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ১২:২২মিনিট
ছবিঃ শুভ বার্তা
গত ৩০শে জানুয়ারী ২০২২ইং রোজ রোববার দিনটি ছিল পর্তুগীজ ” সোস্যালিস্ট পার্টি” পিএস এর জন্য একটি অতি স্মরণীয় ও ঐতিহাসিক দিন। ২৩০টি আসনের মধ্যে একাই ১১৭টি আসন পেয়ে প্রথম বারের মতো এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে পর্তুগালের গণমানুষের সবচেয়ে প্রিয় ও গ্রহণযোগ্য রাজনৈতিক দল এই পিএস। যদিও এখন পর্যন্ত ২৩০টি আসনের মধ্যে ২২৬টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে, বাকি ৪টি আসনের ফলাফল এখনো প্রকাশিত হয়নি।
এক যুগেরও বেশী সময় পর নির্বাচনে এককভাবে সংখ্যা ঘরিষ্টতা অর্জন ও দেশে একটি অনাকাংখিত রাজনৈতিক ক্রাইসিস সৃষ্টির মুহূর্তে নিজ দলের এমন অবিস্মরণীয় ও ঐতিহাসিক জয়ে বেশ উৎফুল্লই রয়েছেন পিএস প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী মিঃ অ্যান্তোনিও কস্তা ও দলের নেতা-কর্মী, সমর্থক ও পুরো দেশের সাধারণ মানুষেরা।
এদিকে নির্বাচনে জয়ের পর থেকেই দেশী-বিদেশী বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সংস্থা ও বিশ্ব নেতারা বিভিন্ন ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিঃ অ্যান্তোনিও কস্তা ও পিএস-কে। পর্তুগালের জনপ্রিয় টিভি ও রেডিও চ্যানেল “রাডিও ই টেলিভিসাও দি পর্তুগাল ” আরটিপি, জনপ্রিয় দৈনিক “কাররেইও দ্যা ম্যানহা” ও ” জরনাল দি নটিছিয়াস” সহ পর্তুগীজ সবগুলো মিডিয়া, বিবিসি ও সিএনএন জানিয়েছে যে- গত ৩০ জানুয়ারীর নির্বাচনের ফলাফলের পর বেশ ফুরফুরে ও উৎফুল্ল রয়েছেন মিঃ অ্যান্তোনিও কস্তা ও পুরো পিএস।
বিশ্ব গণমাধ্যমের খবরে আরো বলা হয়েছে যে- ইতিপূর্বেই মিঃ অ্যান্তোনিও কস্তা ও পিএস-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইউরোপ, আমেরিকার সহ বিশ্ব নেতারা। শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে যে- ” মিঃ অ্যান্তোনিও কস্তা ও পিএস এর এ মহা-বিজয়ে আমরা খুবই আনন্দিত। আমরা মনে করি- এ বিজয় পুরো পর্তুগীজ দেশ ও জাতির। নিশ্চয়ই এ বিজয়ে মিঃ অ্যান্তোনিও কস্তা ও পিএস দেশ ও জাতির উন্নয়নে আগের চেয়েও আরো বেশী মনোযোগী ও আন্তরিক হবেন।” শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলো পিএস-বিজয়ের হাসি হাসলো অত্যন্ত স্পষ্ট, সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন গণতন্ত্র।
লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

