আজ পর্তুগালের জাতীয় নির্বাচনঃ ভোট গ্রহণ চলছে!!
শুভ বার্তা অনলাইন ডেস্কঃ-
৩০ জানুয়ারী ২০২২ইং, সময়ঃ ১৫:৪০ মিনিট
ছবিঃ শুভ বার্তা
আজ ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল দেশ পর্তুগালের জাতীয় নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল পর্যন্ত। দেশের শান্তিপ্রিয় জন-সাধারণ ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দের নির্বাচনী প্রার্থীকে ভোট দিয়ে আসছেন।
অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্পষ্ট গণতন্ত্রের দেশ পর্তুগালের পুরো দেশের সবকটি ভোট কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপ্রিয় ভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন অনিয়ম বা বিশৃঙ্খলার কোন তথ্য বা খবর পাওয়া যায়নি। পুরো দেশে অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে চলছে ভোট গ্রহণ।
পর্তুগালের প্রধান প্রধান টিভি চ্যানেল, রেডিও, বিবিসি ও সিএনএন জানিয়েছে যে- ” আজ ৩০শে জানুয়ারী রোজ রোববার পর্তুগালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পুরো দেশে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপ্রিয় ভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।”
দেশের সুশীল সমাজ, রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্র চিন্তাবিদরা গণমাধ্যমকে জানিয়েছেন যে- ” নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে যেই জয়ী হয়ে আসবেন আমরা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো।”
পুরো দিন ভোট গ্রহণের পর মধ্য রাতে জানা যাবে নির্বাচনের প্রাথমিক ফলাফল। তো দেখা যাক কার ভাগ্যে কি জুটে? অর্থাৎ নির্বাচনে কে জয়ী হন আর কে হারেন। শুভকামনা রইলো সবার জন্য।
লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

