বৃহত্তর সিলেটের বন্যা পরিস্থিতির আরো মারাত্মক অবনতি !!!
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ শুভ বার্তা
বিরতিহীন টানা বর্ষণ আর ভারতের পাহাড়ী ঢলের বদৌলতে সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ, বালাগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা সহ দেশের অনেক জায়গায় বন্যা পরিস্থিতির আরো মারাত্মক অবনতি ঘটেছে। বিশেষ করে সিলেট জেলার কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগজনক অবস্থায় রয়েছে। কানাইঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল-সহ পুরো উপজেলার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন।

বন্যাদূর্গত এসব এলাকার মানুষের সাথে কথা বলে এবং সরেজমিনে গিয়ে দেখা যায় যে- বৃহত্তর সিলেট-সহ দেশের বন্যাদুর্গত প্রতিটি এলাকার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ঐসব এলাকার মানুষ পুরোপুরি ভাবে পানি বন্দী হয়ে পড়েছেন। পাশাপাশি ঐসব এলাকায় ব্যাপকভাবে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ঔষদের ব্যাপক হারে সংকট দেখা দিয়েছে।

বন্যাদুর্গত প্রতিটি এলাকায় স্থানীয় ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান ও সাংসদ সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সাদ্য মতো সাহায্য-সহযোগীতাও নিয়মিত পৌঁছে দিচ্ছেন।

টানা বৃষ্টিপাত আর ভারতের পাহাড়ী ঢলের বদৌলতে সিলেটের সুরমা, কুশিয়ারা-সহ প্রত্যেকটি নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত ঐসব এলাকার মানুষের জীবন যাপন ও স্বাভাবিকতায় আকস্মিক এই বন্যা যেন ব্যাপকভাবে বাধা সৃষ্টি করছে। এসব এলাকার মানুষজন যেন পুরোপুরিভাবে অসহায় হয়ে পড়েছেন অনাকাংখিত এই বন্যার কাছে। যেন এই মুহূর্তে মহান আল্লাহ পাক-ই তাদের একমাত্র ভরসা।

