রাশিয়ার ৩১টি ট্যাকটিক্যাল ব্যাটালিয়নকে নিষ্ক্রিয় করে দিয়েছি আমরাঃ ভলোদিমির জেলেনস্কি

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১২ মার্চ ২০২২ইং, সময়ঃ ১৬:০১ মিনিট
ছবিঃ সংগৃহিত

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার টান টান যুদ্ধের ১৭তম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট মিঃ ভলোদিমির জেলেনস্কি ওয়ার্ল্ড গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন যে- “রাশিয়ার ৩১টি ট্যাকটিক্যাল ব্যাটালিয়নকে নিষ্ক্রিয় করে দিয়েছে ইউক্রেন। যদিও এ যুদ্ধে এখন পর্যন্ত আমাদের ১৩০০ সৈন্য নিহত হয়েছেন। আর এতে রাশিয়ার যে ক্ষতি হলো তা গতকয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বলে মনে করি।”

 

মিঃ জেলেনস্কি আরো বলেছেন যে- “আমাদের হিসেব মতে- এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় ৬ হাজার সৈন্য নিহত হয়েছেন এবং ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান ট্যাক্টিক্যাল গ্রুপের ৩১টি ব্যাটালিয়নকে নিষ্ক্রিয় করায় রাশিয়া নতুন করে সৈন্য পাঠাচ্ছে।”

তিনি আরো বলেছেন যে- “ব্যাটালিয়ন নিষ্ক্রিয় করার এই ঘটনাকে কয়েক দশকের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্ষতি বলে মনে করি। শুধুমাত্র শুক্রবারই রাশিয়ার ৫০০-৬০০ সৈন্য আত্মসমর্পণ করেছে আমাদের কাছে। আমরা আশাবাদী এ যুদ্ধে টিকে থাকতে পারলে আমাদের জয় হবেই এবং রুশদের হবে চরম পরাজয়।”

শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের সৈন্যদের প্রাণহানির এই তথ্য জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *