সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় দিবেন নাঃ প্রধানমন্ত্রী

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ ০৬ জানুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার
ছবিঃ সংগৃহীত

আজ ০৬ জানুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে- “সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে আপনারা প্রশ্রয় দিবেন না।”

তিনি আরো বলেছেন যে- “দেশের মানুষের অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে সেজন্য আমাদের সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে।”

মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি আমার অনুরোধ থাকবে- দেশের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে আপনারা প্রশ্রয় দিবেন না এবং এ বিষয়ে কোন প্রকার ইন্ধনও যোগাবেন না।”

০৬ জানুয়ারী ২০২৩ইং রোজ শুক্রবার সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন। উল্লেখ্য যে- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের বেসরকারি টিভি চ্যানেল গুলোতে প্রচারিত এই ভাষণে আগামী নির্বাচন এই বছরের শেষে বা পরের বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *