নির্বাচন একটি চ্যালেঞ্জঃ কাজী হাবিবুল আউয়াল

শুভ বার্তা ডেস্কঃ-
২৭ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব কাজী হাবিবুল আউয়াল বলেছেন যে- ‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবো। সব রাজনৈতিক দলের অংশীদারিত্বপূর্ণ নির্বাচন করাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু ইসি চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সবার সহযোগিতা লাগবে। সর্বোচ্চ ভালোটা দেয়ার চেষ্টা থাকবে আমাদের।”

জনাব কাজী হাবিবুল আউয়াল আরো বলেছেন যে- “নির্বাচন একটি চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জকে তো ভয় পেলে হবে না। চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। আমি আশাবাদী সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারব। এক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া চাই। সব কমিশনারের সঙ্গে আলোচনা করে আগামীকাল সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে। ”

 

২৭ ফেব্রুয়ারী রোজ রোববার নতুন সিইসি হিসেবে শপথ নেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *