বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে রপ্তানির দিকে মনোযোগ দিনঃ প্রধানমন্ত্রী

শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে- “বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে রপ্তানির দিকে মনোযোগ দিন।”

মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে শুধুমাত্র রেমিট্যান্সের ওপর নির্ভরশীল না থেকে রপ্তানি নির্ভর বিদেশী মুদ্রা অর্জনের দিকে আমাদের আরো বেশি মনোযোগ দিতে হবে।”

মাননীয় প্রধানমন্ত্রী পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে দেশের রপ্তানি বাস্কেটকে আরো সমৃদ্ধ করতে এবং বিদেশে নতুন বাজার খুঁজে বের করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবানও জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ সহ দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *