আগামী ৩০শে জানুয়ারী পর্তুগালের জাতীয় নির্বাচন
শুভ বার্তা অনলাইন ডেস্কঃ-
২২ জানুয়ারী ২০২২ইং, সময়ঃ ২২:৫৭ মিনিট
ছবিঃ শুভ বার্তা
ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ও সৌন্দর্যমন্ডিত দেশ পর্তুগালের আগামী জাতীয় নির্বাচন আগামী ৩০শে জানুয়ারী ২০২২ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি মিঃ মার্সেলো রেবেলো ডি সুসা এর ঘোষণা অনুযায়ী আগামী ৩০শে জানুয়ারী ২০২২ইং রোজ রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল “সোস্যালিস্ট পার্টি ” বা পিএস ক্ষমতা গ্রহণের মাত্র অল্প দিনের মাথায় কেন ফের জাতীয় নির্বাচন?? – এমন প্রশ্ন অনেকেরই!! তবে জাতীয় নীতি-নির্ধারকেরা জানিয়েছেন যে- ” জাতির প্রয়োজনের স্বার্থে আগাম এই নির্বাচন।” উল্লেখ্য যে- গত ২০২১সালের নভেম্বর মাসে পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি মিঃ মার্সেলো রেবেলো ডি সুসা জাতীয় প্রয়োজনে আগামী ৩০শে জানুয়ারী ২০২২ইং পরবর্তী আগাম এই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
কেন এই ঘোষণা?? – পর্তুগালের ক্ষমতাসীন রাজনৈতিক দল “সোস্যালিস্ট পার্টি ” বা পিএস গত বছর অর্থাৎ ২০২১ সালে জাতীয় সংসদে যে জাতীয় বাজেট পেশ করেছিল তাতে মোটেও সন্তুষ্ট হতে পারেনি প্রধান বিরোধী দল “সোস্যাল ডেমোক্রেট পার্টি” বা পিএসডি সহ অন্যান্য রাজনৈতিক দল গুলো। যদিও পর্তুগাল সোস্যালিস্ট পার্টি ঐ সময় বলেছিল যে- “এই বাজেট জনবান্ধব ও সবার জন্য উপকারী হবে।”
জাতীয় বাজেটের বিপক্ষে দিনকে দিন গণমত সৃষ্টি ও বিরোধীদের পাল্লা ভারী হতে থাকায় এবং সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্ন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে গত বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বর মাসে পর্তুগালের মহামান্য রাষ্ট্রপতি মিঃ মার্সেলো রেবেলো ডি সুসা বর্তমান সরকারকে ভেঙে দিয়ে আগামী ৩০শে জানুয়ারী ২০২২ ইং পরবর্তী এই জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক করেন এবং নির্বাচন অনুষ্ঠিত হবার ঘোষণা দেন।
সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্ন একটি সরকার ও গণতন্ত্রের জন্য দেশের সব নাগরিক, রাজনৈতিক দল ও সুশীল সমাজ এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। সবাই চাচ্ছেন ভালো, নিরপেক্ষ ও শক্তিশালী একটি গণতান্ত্রিক সরকার, যার দ্বারা সবাই প্রকৃতভাবে উপকৃত হতে পারেন। তাহলে জয় হোক গণতন্ত্রের-জয় হোক সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্ন রাজনীতির।
লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

