জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সিলেটের উসামা !!!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেল “আরটিভি” কর্তৃক আয়োজিত “জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২২” এ অংশগ্রহণ করে প্রথমস্থান অর্জন করেছে সিলেটের কৃতিসন্তান ক্ষুদে হাফেজ আজহারুল ইসলাম উসামা। পবিত্র আল-কুরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করে উসামা পুরস্কারের ৩ লক্ষ টাকার নগদ চেকও গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ।

 

ক্ষুদে হাফেজ আজহারুল ইসলাম উসামা উক্ত “জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২২” এ কয়েক-শত প্রতিযোগিকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে। উসামার গ্রামের বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলার ৫নং বড় চতুল ইউনিয়নে। সে বর্তমানে সিলেট মেজর টিলাস্থ “মারকাজুত তাহফিজ ইন্টাঃ মাদ্রাসাতে” অধ্যয়নরত আছে।

পবিত্র মাহে রমজান মাসে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় উসামা, ওর পিতা-মাতা, ভাই-বোন, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সহপাঠিরা বেশ খুশি। উসামা ভবিষ্যতে পবিত্র আল-কুরআন ও হাদিস বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে চায়। আর এ জন্য সে সবার কাছে দোয়া চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *