জনাব হাবিব আহমদের নামাজে জানাজা ও দাফন সুসম্পন্ন !!!

শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
ছবিঃ সংগৃহীত

টানা বর্ষণ আর ভারতের পাহাড়ী ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার পানিতে নিখোঁজ হয়ে নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষী প্রসাদ ইউনিয়নের নক্তিপাড়া গ্রামের বাসিন্দা জনাব হাবিব আহমদের নামাজে জানাজা ও দাফন গত ১৯শে মে ২০২২ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত ১০.৩০ মিনিটের সময় সুসম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য যে- জনাব হাবিব আহমদ গত ১৬ই মে ২০২২ইং রোজ সোমবার রাতে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে নৌকা-যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নৌকা উল্টে পানিতে ডুবে যায়। আর তাতে নিখোঁজ হন জনাব হাবিব আহমদ। পরে ১৯শে মে রোজ বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার দিঘিরপার সংলগ্ন উজান বারাপৈত নামক স্থানে জনাব হাবিব আহমদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।

জনাব হাবিব আহমদের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন ওনার স্ত্রী-সন্তান, ভাই-বোন, আত্মীয়- স্বজন ও পাড়া-প্রতিবেশী সবাই। এরই মধ্যে দেশ-বিদেশ হতে অনেকেই জনাব হাবিব আহমদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মৃত্যুকালে জনাব হাবিব আহমদ স্ত্রী-সন্তান ও ভাই-বোন সহ অনেক আপনজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব হাবিব আহমদকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *