আমি দুর্নীতিবাজ নেতাদের ছাড় দেব নাঃ ইমরান খান

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে- “আমাকে যদি পদত্যাগও করতে হয়, তারপরও দেশের দুর্নীতিবাজ নেতাদের ছাড় দেব না।” সম্প্রতি পাকিস্তানের জাতীয় সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া ইমরান খান ইসলামাবাদে ‘ঐতিহাসিক’ জনসমাবেশে এসব কথা বলেছেন।

জনাব ইমরান খান আরো বলেছেন যে- “প্রথমে আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাই। আমার আহ্বানে সাড়া দিয়ে আপনারা দেশের প্রত্যেক প্রান্ত থেকে যেভাবে সমাগত হয়েছেন, সেজন্য আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই।”

তিনি আরো বলেছেন যে- “আমি আমার সংসদ সদস্যদেরও শ্রদ্ধা জানাই। কারণ তাদের অর্থের প্রস্তাব দেয়া হয়েছিল এবং ঘুষ দেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা আমাকে খুশি করেছেন এবং আমি তাদের জন্য গর্বিত।”

 

রোববার ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লক্ষাধিক কর্মী-সমর্থকের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হুঙ্কার দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *