মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা “রাত জাগা ফুল”

 

শুভ বার্তা বিনোদন ডেস্কঃ-
২১ জানুয়ারী ২০২২ইং, সময়ঃ ০৩:০৭
ছবিঃ সংগৃহিত

 

মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ” রাত জাগা ফুল” দর্শক-শ্রোতা ও সাধারণের কাছে হাউজফুল হয়েছে। ২১ জানুয়ারি থেকে চতুর্থ সপ্তাহেও বেশ কয়েকটি সিনেমা হলে চলবে। সরকারি অনুদানে মীর সাব্বিরের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনা ও পরিচালনায় ‘রাত জাগা ফুল’সিনেমাটি এরই মধ্যে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে এ সিনেমার গল্প যে দুটি চরিত্রকে ঘিরে মূলত এগিয়ে গেছে তারা হলেন- শাহেদ শাহারিয়ার ও তানিন তানহা।

 

সিনেমাতে দুজনের অভিষেক হয়েছে ‘রাত জাগা ফুল’দিয়ে। নতুন হিসেবে দুজনের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। শাহেদ শাহারিয়ার মিলন চরিত্রে এবং তানিন তানহা ফুলি চরিত্রে অভিনয় করেছেন। তাদের দুজন প্রসঙ্গে মীর সাব্বির বলেছেন যে- ” দুজনের অভিনয়ই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নির্মাতা হিসেবে তাদের দুজনের অভিনয়ে আমি তৃপ্ত।”

 

এ প্রসঙ্গে মীর সাব্বির আরো বলেছেন যে- “তানিন তানহার চোখ কথা বলে। এটা অনেক বড় পজিটিভ বিষয়। শাহেদের ভেতর এক ধরনের সরলতা আছে। তাকে প্রপারলি গাইড করা গেলে সে অনেক বড় অভিনেতা হিসেবে দাঁড়াতে পারবে। তানিন তানহা ভালোলাগার মতোই একজন শিল্পী, অভিনেত্রী। মোটকথা দুজনই খুবই অসাধারণ পারফর্ম করেছে এবং দর্শকরাও হ্যাপি তাদের অভিনয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *