মা হচ্ছেন পরীমণি!!!

শুভ বার্তা ডেস্কঃ-
১১ জানুয়ারী ২০২২ইং, ০২:৪৭ মিনিট
ছবিঃ সংগৃহিত
গত তিন দিন আগে পরিচালক গিয়াসউদ্দীন সেলিমের কাছে বিয়ের খবর জানিয়ে ছিলেন পরীমণি। স্বামীর নাম শরিফুল রাজ। তিনিও অভিনেতা। ‘গুণীন’ সিনেমার সেটে তারা প্রেমে পড়েন এবং গোপনে বিয়ের কাজটা সারেন। ঐ খবরের তিন দিন না যেতেই পরী দিলেন নতুন খবর। নিজেই বিভিন্ন গণমাধ্যমে ফোন করে বলেছেন, ‘আমি ‘মা’ হচ্ছি।
প্রথমে অনেকেই ভেবে ছিলেন এটা কোনো সিনেমার চরিত্র। পরে পরীর ফোন পেয়ে সবার ধারণা ভুল প্রমাণিত হয়। পরী বলেন যে- ” কয়েক দিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।”
পরীমণি আরো বলেন যে- “ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।”
