অল্প কিছু দিনের মধ্যে সারা দেশে ছেলে মেয়েদের ফাইজার টিকা দেয়া হবে

শুভ বার্তা ডেস্কঃ– স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক বলেছেন যে- “অল্প কিছু দিনের মধ্যে সারা দেশে ছেলে মেয়েদের ফাইজার টিকা দেয়া হবে। এ টিকাটি আমেরিকা, ইউরোপসহ অন্যান্য অনেক দেশে দেয়া হচ্ছে। এই টিকা অনেক বেশি নিরাপদ।”

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ টিকা কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *