গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার আমাদের সব অর্জন ধ্বংস করে দিয়েছেঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুভ বার্তা কুমিল্লা প্রতিনিধিঃ-
আহমেদ জাবের
তারিখঃ ২৬ নভেম্বর ২০২২ইং রোজ শনিবার
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে-“এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায়। সময় থাকতে কেটে পড়ুন। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার আমাদের সব অর্জন ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে সব স্বপ্ন।”

তিনি আরো বলেছেন যে-“আপনারা এখন যেদিকে তাকাবেন দেখবেন খালি চুরি আর চুরি। দেশের মানুষ আওয়ামী লীগের বিদায় দেখতে চায়। আজ যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, এই সমাবেশের জন্যই নয়ন খুন হয়েছে। নয়নের বুকে জ্বলা আগুন এই সমাবেশ। এই সরকার আমাদের ভাতে মারছে, গুলিতে মারছে।”

জনাব ফখরুল আরো বলেছেন যে-” আপনারা আরো দেখেছেন যে এই সরকারের এমপি ও মন্ত্রীরা দিন দিন কী মোটা হচ্ছে। ১০ তলা বাড়ি থেকে ২০ তলা বাড়ি হচ্ছে তাদের। কিন্তু দেশের কী হচ্ছে, বলুন আপনারা?? ২০১৮ সালের রাতের ভোট এবার কি আপনারা চান? না চাইলে ১০ ডিসেম্বর আসুন। আমরা নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে যাচ্ছি না। দেশের মানুষ এবার এই সরকারের বিদায় দেখতে চান, তারা এবার সংঘবদ্ধ হয়ে এই সরকারকে বিদায় করবেনই ইনশাআল্লাহ। ”

২৬ নভেম্বর ২০২২ইং রোজ শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য যে- কুমিল্লার এ গণসমাবেশটি বিএনপির পুরো দেশব্যাপী চলমান গণসমাবেশের ৮ম আয়োজন। হাজার হাজার নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের গণজোয়ারে কুমিল্লায় বিএনপির আরো একটি খুবই সফল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *