বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগের কোমর ভেঙ্গে গেছেঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- ” বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগের কোমর ভেঙ্গে গেছে। আর তাই তাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকতে হচ্ছে।”

জনাব মির্জা ফখরুল আরো বলেছেন যে- “ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে বিএনপির নাকি হাঁটুভাঙ্গা। আমাদের যে হাঁটু ভাঙ্গেনি, এটা তো টের পাচ্ছেন। লাঠিও আমরা নেইনি। আসলে ইতোমধ্যে তাদের কোমরই ভেঙ্গে গেছে। আওয়ামী লীগ শুধু লাঠি নয়, ইতোমধ্যে রাম দা, তলোয়ার এবং পুলিশের বন্দুকের ওপর ভর করে হাঁটছে। এরা জনগণের সাথে নেই, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।”

উল্লেখ্য যে- বিএনপি হাঁটুভাঙ্গা বলে লাঠির ওপর ভর করেছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক ছাত্র সমাবেশে বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *