মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন: ওবায়দুল কাদের

শুভ বার্তা ডেস্কঃ-
তারিখঃ- ১০ মার্চ ২০২৩ইং রোজ শুক্রবার
ছবিঃ- সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “একমাত্র মানবিক কারণেই বেগম খালেদা জিয়া জেলের বাইরে আছেন। বেগম খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত একমাত্র দেশের আদালতের ওপরই নির্ভর করছে।”

তিনি আরো বলেছেন যে- “মানবিক কারণে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে জামিন দেওয়া হয়েছে এবং তিনি জেলের বাইরে আছেন, তার দণ্ড শেষ হয়নি। মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে।”

জনাব ওবায়দুল কাদের আরো বলেছেন যে- “এবং বেগম জিয়া রাজনীতি বা নির্বাচন করবেন কি-না সে বিষয়টি আদালতের ব্যাপার। বিএনপির গণআন্দোলনে ভাটা পড়েছে। নেতা-কর্মীরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। তাই আবোল তাবোল বকছেন। আর তাছাড়া দেশের জনগণও বিএনপিকে প্রত্যাখ্যান করেছেন।”

১০ মার্চ ২০২৩ইং রোজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব ওবায়দুল কাদের এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *