বাংলাদেশের চলমান বন্যায় এখন পর্যন্ত বিভিন্ন কারণে মোট ১১৮ জনের মৃত্যু !!!
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের চলমান বন্যায় এখন পর্যন্ত বিভিন্ন কারণে মোট ১১৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। দেশের অধিকাংশ জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও বুধবার সকাল পর্যন্ত নেত্রকোনা ও হবিগঞ্জে আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বন্যায় মোট প্রাণহানির সংখ্যা ১১৮ জনে দাঁড়িয়েছে

নিহতদের সবাই বন্যার পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ১৭ মে থেকে ৮ জুলাই পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে। মোট মৃতদের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯১ জন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।

উল্লেখ্য যে- নিহতদের মধ্যে সিলেটে ৬৪ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন। বন্যাকবলিত ৭০টি উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩টি, রংপুর বিভাগে ১৬টি, ময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।


