মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত !!!

শুভ বার্তা নিউজ ডেস্কঃ-
তারিখঃ- ০৯ ডিসেম্বর ২০২২ইং
ছবিঃ- সংগৃহীত

সকল দুঃচিন্তা আর পেরেশানির পর অবশেষে কারাগারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস।

উল্লেখ্য যে- রাজধানী ঢাকার পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশের মহামান্য আদালত।

০৯ ডিসেম্বর রোজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জসিম এই আদেশ দেন। এর আগে বিকেলে তাদের জামিন আবেদন করেন আইনজীবী জনাব জয়নাল আবেদিন মেজবাহ। সেই জামিনের আবেদনের ওপর শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে ডিবির কার্যালয় থেকে তাদের ঢাকার সিএমএম আদালতে আনা হয়। এর আগে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জনাব মির্জা আব্বাসকে গ্রেফতার দেখায় ডিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *