কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের জন্য চরম ব্যর্থতা

শুভ বার্তা ডেস্কঃ বাংলাদেশ গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে- “কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের জন্য চরম ব্যর্থতা। এ ব্যর্থতার জন্য সরকারকে ক্ষমা চেয়ে পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করে মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী আরো বলেছেন যে- “কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনার একটিরও বিচার হয়নি। নাসিরনগরে হিন্দু পরিবারে যারা হামলা চালিয়ে ভাঙচুর করে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছিল তারাই আবার পরবর্তীতে নৌকার মনোনয়ন পেয়েছিল। এছাড়া কুমিল্লার এ ঘটনায় পুলিশের দায়িত্বেও অনেক গাফিলতি ছিল বলে মনে করছি।’

শুক্রবার দুপুরে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লা নগরীর নানুয়া দিঘীর পাড়ে ক্ষতিগ্রস্ত একটি পূজামণ্ডপ পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *