আবার ক্ষমতায় গেলে দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরিত করবোঃ প্রধানমন্ত্রী

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ ১১ জানুয়ারী ২০২৩ইং রোজ বুধবার
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে-“আমরা আবার ক্ষমতায় গেলে দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরিত করবো।”

তিনি আরো বলেছেন যে-” আমরা পূণরায় দেশের ক্ষমতায় যেতে পারলে আগামী ২০৪১ সালের মধ্যে প্রতিটি গ্রামকে একটি জনপদ এবং দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরিত করে আধুনিক বাসযোগ্য একটি উন্নত দেশে রূপান্তরিত করবো।”

মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “আমরা আগামীতে আবারো দেশের ক্ষমতায় আসলে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সোসাইটির ওপর ভিত্তি করে গড়ে তুলবো একটি অতুলনীয় ‘স্মার্ট বাংলাদেশ’।”

আজ ১১ জানুয়ারী ২০২৩ইং রোজ বুধবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজী, পিরোজপুর-৩ এর একটি প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *