পর্তুগাল আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল সুসম্পন্ন
শুভ বার্তা প্রতিবেদনঃ–
মোঃ সাহাব উদ্দিন
ছবিঃ শুভ বার্তা
২৬শে এপ্রিল ২০২২ইং রোজ মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত রুয়াদা বেনফরমসো-তে অবস্থিত “টেস্ট অব লিসবন” রেষ্টুরেন্টে দলের সর্বশ্রেণীর নেতা-কর্মী ও সমর্থক এবং আমন্ত্রীত অতিথিদের সরব উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে পর্তুগাল আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল।
পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসাইনের সুনিপুণ ও বলিষ্ঠ উপস্থাপনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম এবং প্রধান অতিথি হিসেবে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব মাহবুব আলম, কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সোয়েব মিয়া, পর্তুগাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এমরান হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জনাব জামাল ফকির, দপ্তর সম্পাদক জনাব জাকির হোসাইন ও যুবলীগ নেতা জনাব খন্দকার ইউনুস ফাহাদ।

এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাস লিসবনের দ্বিতীয় সচিব জনাব আব্দুল্লাহ আল রাজী ও জনাব আলমগীর হোসেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রেস মিডিয়ার ব্যক্তিবর্গ, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কুদরত আলী মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান, সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জনাব বিল্লাল রেজা, পর্তুগাল আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জনাব শফিউল আলম শফি, আইন বিষয়ক সম্পাদক জনাব ইসমাইল হোসেন জুয়েল,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জনাব ডালিম খাঁন, কৃষি বিষয়ক সম্পাদক জনাব রুহেল আহমদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জনাব আব্দুল্লাহ আল মামুন, জনাব জামাল উদ্দিন, জনাব রিয়াদ হোসেন খোকা, জনাব উজ্জ্বল তপাদার, জনাব আসাদ উদ্দিন, জনাব বাপ্পি তালুকদার, জনাব সাব্বির আহমেদ ও জনাব মিজান।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলের শুরুতেই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা একে একে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পর্তুগাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এমরান হোসেন ভূইয়া বলেছেন যে- ” সিয়াম সাধনার এই মাসে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে ধৈর্য্য ধারণ করবো। পর্তুগাল আওয়ামী লীগ আজ সাংগঠনিক ভাবে অনেক শক্তিশালী। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের এ যাত্রা অব্যাহত রাখতে সবসময়ই ওনার পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান মহোদয় বলেছেন যে- “আমি গতকালও বলেছি, আজও বলছি- আমরা সবাই এখানে মিলেমিশে সম্প্রীতির বন্ধন অটুট রেখে এবং দেশের মান-মর্যাদা অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে যেতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদেরকে একজোট হয়ে কাজ করে যেতে হবে।”

সভাপতির বক্তব্যে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম বলেছেন যে- “আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় ও উল্লেখযোগ্য অর্জনগুলোর সবগুলোর অবদানই বাংলাদেশ আওয়ামী লীগের। পর্তুগালে বাংলাদেশ দূতাবাস ও শহীদ মিনার স্থাপনের অবদানও পর্তুগাল আওয়ামী লীগের এবং খুব শীঘ্রই পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগ ও সম্পূর্ণ তত্ত্বাবধানে পর্তুগালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যও প্রতিস্থাপন করা হবে। আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের এ মহাযাত্রায় সবসময় সামিল হয়ে থাকতে চাই।”
অনুষ্ঠানের সবশেষে অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মোনাজাত করেন পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জামাল ফকির।

