আজ মধ্যপ্রাচ্য ও ইউরোপে পালিত হচ্ছে মহিমান্বিত রজনী “পবিত্র শবে-কদর”

শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
ছবিঃ সংগৃহীত

আজ ২৭শে এপ্রিল অর্থাৎ ২৬ রমজানের দিবাগত রাতে পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াতে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান মাসের সবচেয়ে শ্রেষ্ঠ ও উত্তম রাত অর্থাৎ হাজার রাত অপেক্ষা উত্তম রাত পবিত্র শবে-কদরের রাত। আর এরই ধারাবাহিকতায় আগামীকাল কাল অর্থাৎ ২৮শে এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশ-সহ পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও পবিত্র শবে-কদরের মহিমান্বিত এই রজনী পালিত হবার কথা রয়েছে, আলহামদুলিল্লাহ।

পবিত্র শবে-কদরের মহিমান্বিত এই রজনীতে পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মসজিদে মসজিদে এবং বাড়িতে বাড়িতে ধর্মপ্রাণ মুসলমানেরা ফরয ইবাদতের পাশাপাশি বেশী বেশী করে নফল ইবাদত-বন্দেগী করে থাকবেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন মহিমান্বিত এই রজনীর খাতিরে আমাদের সবাইকে ক্ষমা করে দিন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *