সৌদি আরবের মদিনায় ভিক্ষা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন এক বাংলাদেশী হজযাত্রী !!!
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি সৌদি আরবের পবিত্র মদিনায় ভিক্ষা করতে গিয়ে স্থানীয় পুলিশের হাতে ধরা পড়লেন এক বাংলাদেশী হজযাত্রী। পরে তাকে বাংলাদেশ হজ মিশনের লোকজন মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনেন।
অভিযুক্ত হজযাত্রীর নাম মতিয়ার রহমান। জানা যায় যে- জনাব মতিয়ার রহমানের বাড়ি মেহেরপুরে। তিনি ধানসিড়ি ট্রাভেল এয়ার সার্ভিস (হজ লাইসেন্স নং-৭৩৭) নামের একটি এজেন্সির মাধ্যমে হজে গিয়েছিলেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধানসিড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার।

