আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ !!!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

আগামীকাল ২৭শে জুন ২০২২ইং রোজ সোমবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে তথ্য অধিদফতর।

 

রোববার রাতে সেতু বিভাগের বরাত দিয়ে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়। তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে যে- “পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।”

উল্লেখ্য যে- রোববার সকাল থেকে সেতুতে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়। প্রথম দিনেই সন্ধ্যায় পদ্মা সেতুতে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দু’জন মারাত্মক আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *