দিন দিন মালদ্বীপে বাংলাদেশী শ্রমিকদের বাজার নষ্ট হচ্ছে
শুভ বার্তা অনলাইন ডেস্কঃ-
১৫ অক্টোবর ২০২১ইং
সারা মালদ্বীপে মাত্র ছয় থেকে দশ লাখ লোকের বাস। এর মধ্যে বৈধ-অবৈধ মিলিয়ে বাংলাদেশীর সংখ্যা প্রায় দু লাখের মতো । অলস মালদ্বীপবাসীর কাছে খুবই পরিশ্রমী বাংলাদেশী শ্রমিকরা। তবে দু’বছর ধরে বাংলদেশীদের জন্য মালদ্বীপের ভিসা বন্ধ থাকায় এই শ্রমবাজার হাতছাড়া হতে যাচ্ছে বাংলাদেশের। এই সুযোগে ভারতীয়দের দখলে চলে যাচ্ছে এই শ্রমবাজার। মালদ্বীপ প্রবাসী বাংলাদেশীরা জানিয়েছেন এমন তথ্য।
উল্লেখ্য যে- গত শতাব্দীর ৮০-এর দশক থেকে মালদ্বীপে আসা শুরু বাংলাদেশীদের। আর ২০০৪ সালের পর ব্যাপক হারে বাংলাদেশীদের সমাগম এই দেশে।২০১৯ সাল থেকে বাংলাদেশী শ্রমিকদের ভিসা দেয়া বন্ধ রেখেছে মালদ্বীপ সরকার। ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা হানা দেয়ার পর মালদ্বীপও এতে আক্রান্ত হয়। তখন বিদেশীদের আসা নিষিদ্ধ হয়ে যায় হাজার দ্বীপের এই দেশে।
আর এই সুযোগে ভারত তাদের শ্রমিকদের এই দেশে পাঠাতে শুরু করেছে। আর বর্তমানে ভারতীয়রা দীর্ঘদিন যাবত তৈরী করা বাংলাদেশীদের মালদ্বীপে আসা বা কাজের স্থানটি দখল করে নিচ্ছে। যার ফলে দিন দিন বাংলাদেশীরা মালদ্বীপে যাওয়া ও কাজের সুযোগ থেকে হচ্ছেন বঞ্চিত।
লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

