মিডিয়া ক্যাটাগরিতে সেরা সংগঠনের পুরস্কার পাচ্ছে “পর্তুগাল বাংলা প্রেসক্লাব”
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
২১ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ০৩:২৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা
মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিডিয়া ক্যাটাগরিতে সেরা সংগঠনের পুরস্কার পাচ্ছে “পর্তুগাল বাংলা প্রেসক্লাব”। আর এ খবরে অত্যন্ত খুশি ও আনন্দিত পর্তুগাল বাংলা প্রেস মিডিয়ার ব্যক্তিবর্গ ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশ তথা এশিয়ান কমিউনিটি।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে “পর্তুগাল বাংলা প্রেসক্লাবকে” এ পুরস্কার অর্থাৎ এওয়ার্ড প্রদান করা হবে পর্তুগাল এসপাসোটি এবং বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর যৌন উদ্যোগে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ পুরস্কারটি প্রদান করা হবে। “পর্তুগাল বাংলা প্রেসক্লাবের” পক্ষে সভাপতি জনাব রনি মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ রাসেল আহাম্মেদ এ পুরস্কার গ্রহণ করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি জনাব রনি মোহাম্মদ জানিয়েছেন যে- ” এ অর্জন পর্তুগালে বসবাসরত পুরো বাংলাদেশী লেখক, সাংবাদিক ও প্রেস মিডিয়ার ব্যক্তিবর্গের। এ অর্জন একদিনের নয়, এর পেছনে আছে সুদীর্ঘ সময়ের অধ্যাবসায়, শ্রম ও ত্যাগ-তিতিক্ষা। আমি এ পুরস্কারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই পর্তুগাল এসপাসোটি, বাংলাদেশ কমিউনিটি অব পর্তো, ইউরোপীয় ইউনিয়ন ও পর্তুগীজ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়কে। তাদের আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতায়-ই আজ আমরা এই এওয়ার্ডটি লাভ করছি।”
এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ রাসেল আহাম্মেদ জানিয়েছেন যে- “সত্যিই এ এওয়ার্ড প্রাপ্তিতে আমরা পুরো “পর্তুগাল বাংলা প্রেসক্লাব” পরিবারই অত্যন্ত খুশি ও আনন্দিত। আমি মনে করি এ অর্জন পর্তুগালে বসবাসকারী সব বাংলাদেশীর। কষ্টের বিনিময়ে যে কোন অর্জনই আনন্দের, আর এ পুরস্কারটি কিন্তু আমরা একদিনে পাইনি। এর পেছনে আছে আমাদের অনেক ত্যাগ ও পরিশ্রম। আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি পর্তুগাল এসপাসোটি ও বাংলাদেশ কমিউনিটি অব পর্তো এবং তার সভাপতি জনাব শাহ আলম কাজলকে। এ পুরস্কারটিই “পর্তুগাল বাংলা প্রেসক্লাবকে” সামনের দিনগুলোতে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে ব্যাপকভাবে উৎসাহিত করবে।”

