আগামীকাল থেকে বাংলাদেশে পবিত্র মাহে রমজান শুরু !!!
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
০২ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ১৮:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
আজ ০২রা এপ্রিল ২০২২ইং রোজ শনিবার পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় পালিত হচ্ছে রমজান মাসের প্রথম রোজা। আর এরই ধারাবাহিকতায় অর্থাৎ চাঁদ দেখার উপর নির্ভর করে আগামীকাল ০৩রা এপ্রিল ২০২২ইং রোজ রোববার থেকে বাংলাদেশেও শুরু হবে পবিত্র মাহে রমজান।
আজ বাংলাদেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। যার ফলশ্রুতিতে এশার নামাজের পর প্রতিটি মসজিদে মসজিদে মাহে রমজানের প্রথম তারাবিহ সালাত আদায় করা হয়।
মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন আমাদের সকলের গোনাহ ক্ষমা করে দেন এবং পবিত্র রমজান মাসের পুরো রোজা পালন করা সহ যেন আরো বেশী বেশী করে নফল ইবাদত-বন্দেগী করার তাওফিক দান করেন-আমিন।

