“রূপসা চ্যাটার্জি” নামে কলকাতার এক ভক্তের মৃত্যুতে শোকাহত নিশো

শুভ বার্তা বিনোদন ডেস্কঃ-
২৬ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নানাবিধ চরিত্রে অভিনয়ের কারণে দেশেই নয়, ভারতেও ছড়িয়ে রয়েছে তার অগণিত ভক্ত। পশ্চিমবঙ্গের অনেক দর্শক নিশোর নাটক নিয়মিত দেখেন। রূপসা চ্যাটার্জি তেমনই এক ভক্তের নাম।

রূপসা চ্যাটার্জি নিশোর নাম পর্যন্ত নিজের হাতে ট্যাটু করেছিলেন। নিশোর সেই ভক্ত আর নেই। ২৫শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার মারা গেছেন রূপসা চ্যাটার্জি । আর এ খবরটি নিশ্চিত করেছেন রূপসার স্বামী অজয় কুমার চ্যাটার্জি।

বিশেষ এই ভক্তের মৃত্যুর খবরে শোকাহত আফরান নিশো। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- ‘কিছু সংবাদ দুঃখের৷ বাংলাদেশে আসলে অবশ্যই দেখা হতো। কিন্তু ভাগ্যের কাছে হেরে যেতে হলো ক্যান্সারে আক্রান্ত আমার এক পাগল ভক্তের৷ ওপারে ভালো থাকবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *