কে প্রার্থী, হু কেয়ারস – শামীম ওসমান

শুভ বার্তা ডেস্কঃ-
১১ জানুয়ারী ২০২২ইং, ০২:৫৩ মিনিট
ছবিঃ সংগৃহিত
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন যে- “এখানে কে প্রার্থী, হু কেয়ারস। কলাগাছ না আমগাছ সেটা দেখার বিষয় না। এটা আমার স্বাধীনতার নৌকা, এটা বঙ্গবন্ধুর নৌকা, এটা আমাদের ৪৯জন লাশের নৌকা, চন্দন শীলের ২পায়ের বিনিময়ের নৌকা। নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে কষ্টের সংবাদ সম্মেলন দাবী করে বাংলাদেশ টাইম দুপুর ২টা ২৫মিনিটে শামীম ওসমান তার বক্তব্য শুরু করেন। তিনি শুরুতেই বলেছেন যে- “আমি নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আইনপ্রনেতা, আমি আইন ভঙ্গ করলে এটা শোভনীয় নয়। আজকে এই দিনে বঙ্গবন্ধু তার মা ও মাটির কাছে ফিরে এসেছিলেন। প্রথমেই বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করছি।”
তিনি আরো বলেছেন যে- “আমি অবাক হই, আমি কেন সব সময় সাবজেক্ট হই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বা নাসিক খুব ছোট একটা করপোরেশন। এখানে তৃণমূলের রাস্তা থেকে উঠে আসা নেতারা আছেন। তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাবিহীন বাংলাদেশে রাজনীতি শুরু করেছেন। আমার ফতুল্লায় কয়েকদিন আগে নির্বাচন হয়েছে। আমি যাইনি কথাও বলিনি। আমি আমার অবস্থান পরিষ্কার করে বলতে চাই- আমি নৌকার সাথে ছিলাম, আছি এবং আজন্ম এই নৌকার সাথেই থাকবো।”
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বাঁধন কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে জনাব শামীম ওসমান এমপি তার বক্তব্যে এসব কথা বলেন।
