প্রয়োজনে গণভোটে যেতে হবেঃ আ স ম আব্দুর রব
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশ সমাজতান্ত্রীক দল জেএসডির সভাপতি জনাব আ স ম আব্দুর রব বলেছেন যে- “অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। জাতীয় সরকারের যে দাবি আমরা করছি। এ সরকার জনগণ চায় কি না? প্রয়োজনে গণভোটে যেতে হবে। হতদরিদ্র মানুষের পেটের আগুন নিভছে না। অথচ সরকার বলে বেড়াচ্ছে জাতি স্বয়ং সম্পূর্ণ।”
জনাব আ স ম আব্দুর রব বলেছেন যে- ” বাংলাদেশের কোনো মন্ত্রীর মন্ত্রীত্ব নেই। সব মন্ত্রীর মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ যে এক ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা, এ ক্ষমতা বাতিল করতে হবে।”
তিনি আরো বলেছেন যে- “সরকার বলছেন উন্নয়নের গণতন্ত্র। পৃথিবীতে আমি বই পুস্তক খুঁজে কোথাও উন্নয়নের গণতন্ত্র এ শব্দ পাইনি। উন্নয়নের গণতন্ত্র মানে ১০০ টাকার কাজ এক লাখ টাকা দিয়ে করানো। সে টাকা চুরি করে বিদেশে পাচার করা। কানাডাতে বেগম পাড়া করবা। এটার নাম হলো উন্নয়নের গণতন্ত্র। এদেশের মানুষ এমন গণতন্ত্র কখনো চান না। এখনো সময় আছে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে সঠিক গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসুন।”
০৯ এপ্রিল ২০২২ইং রোজ শনিবার রাতে নোয়াখালীর জেলা শহর মাইজদীর এফপিএবি হল রুমে জাতীয় সমাজতান্ত্রীক দল জেএসডির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনাব আব্দুর রব।

