২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন
শুভ বার্তা নিউজ ডেস্কঃ-
তারিখঃ ০৮ জানুয়ারী ২০২২ইং রোজ রোববার
ছবিঃ সংগৃহীত
চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে বাংলাদেশ থেকে হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী। ০৮ জানুয়ারী ২০২৩ইং রোজ রোববার ধর্ম প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা জানান।
সরকার দলীয় সংসদ সদস্য জনাব এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান যে- “করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেয়া হয়েছিল। আর এবার অর্থাৎ ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবার সুযোগ করে দিচ্ছেন সৌদি সরকার।”
তিনি আরো বলেছেন যে- ” আর তাই এ বছর অর্থাৎ ২০২৩ সালে সরকারী ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবার সুযোগ পাবেন, ইনশাআল্লাহ। “

