আফগানিস্তানের বিপক্ষে ২-০ তে বাংলাদেশের সিরিজ জয় !!!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
২৫ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

আজ ২৫শে ফেব্রুয়ারী ২০২২ইং রোজ শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৮৮ রানে জয়লাভ করে। ফলাফলে বাংলাদেশ ২-০ তে ওয়ানডে সিরিজটি জয়লাভ করে।

প্রথমে ব্যাট হাতে ৩০০ ছাড়ানো ইনিংস এলো লিটন ও মুশফিকের বদান্যতায়। বড় লক্ষ্যে খেলতে নেমে মাঝে মধ্যে ছন্দপতন হলেও একটু লড়াই করলো আফগানিস্তান। তবে শেষ হাসি বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানদের ৮৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে তামিম শিবির। তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।

উল্লেখ্য যে- এই জয়ে ইংল্যান্ডকে টপকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে উঠে আসল বাংলাদেশ। ১৪ ম্যাচে ১০০ পয়েন্ট বাংলাদেশের। ৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *